ঊর্ধ্বমুখী দেশের দুই পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার লেনদেনের শুরুতেই সূচক বাড়তে দেখা যায়। বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক একপর্যায়ে ২২ পয়েন্টের মতো বৃদ্ধি পায়।
দুপুর সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৭ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৯০ কোটি টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৭০টির। অপরিবর্তিত আছে ৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্টের মতো। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে ঢাকার পুঁজিবাজারে। অন্যদিকে কিছুটা মিশ্র প্রভাব লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ১২ পয়েন্টের মতো। লেনদেন ছাড়িয়েছে সাড়ে সাত কোটি টাকা।