ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সূচকের পাশাপাশি লেনদেনর গতিও ভালো দুই পুঁজিবাজারে।

শেয়ারবাজারে আইনি সীমার অতিরিক্ত বিনিয়োগের দায়ে সাত ব্যাংককে জরিমানার ঘটনায় গত সোমবার বাজারে বড় ধরনের দরপতন হলেও গতকাল মঙ্গলবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে বাজারের সূচক। ব্যাংক খাতের শেয়ারের দরপতনের কারণে গত সোমবার সূচকের বড় পতন হয়েছিল। একইভাবে গতকাল ব্যাংক খাতের শেয়ারের দামের উত্থানে বেড়েছে সূচক।

গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ১২ দশমিক ৯১ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি টাকা।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯০ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ৫৫২ কোটি ২৯ লাখ টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৬২টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৭০ দশমিক ২৯ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা। আজ দুপুর সাড়ে সোয়া ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১০৩টির। দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির।