ঊর্ধ্বমুখী ধারায় ঢাকার পুঁজিবাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিবাচক ধারায় ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। আজ মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বাড়তে শুরু করে।
দুপুর ১২টার দিকে ডিএসইএক্স সূচক ১২ পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ৪৫৬১ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুপুর ১২টা নাগাদ দর বেড়েছে ১০০টির, কমেছে ৬১টির। অপরিবর্তিত আছে ১৪৭টির দর।
এর আগে টানা পাঁচ কার্যদিবস সূচক কমতে দেখা যায় ডিএসইতে। গতকাল সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১ দশমিক ৮৯ পয়েন্ট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ৫১ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ৭ কোটি ৫৬ লাখ টাকা।