ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা বেশি লক্ষ করা যাচ্ছে।

অন্যদিকে, সিএসইতে দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম আজ। এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৮৫৯ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৪০৮ কোটি টাকা। গতকাল এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৯৭ কোটি ৮২ লাখ টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১১৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩৭ দশমিক ১৮ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৫ কোটি ৮৪ লাখ টাকা। গত কার্যদিবস এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৭৪টির। দর অপরিবর্তিত ২৯টির।