ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনের গতি ভালো। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৩১ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৭৩০ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০৯ কোটি টাকা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬০ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩২ কোটি ৪৪ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৮৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।