এপেক্স ফুডস ও ট্যানারির লভ্যাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুডস ও এপেক্স ট্যানারির লভ্যাংশের পরিমাণ বেড়েছে। গত রোববার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভা শেষে ২০১৪ সালের জুনে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশের ঘোষণা দিয়েছে। গত রোববার লভ্যাংশের এ খবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। শেয়ারধারীদের জন্য এপেক্স ফুডস এবার ২০ শতাংশ ও এপেক্স ট্যানারি ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর প্রভাবে গত সোমবার ডিএসইতে কোম্পানি দুটির শেয়ারের দামও বেড়েছে। নিয়ম অনুযায়ী, বার্ষিক সাধারণ সভা বা এজিএমে অনুমোদনের পর লভ্যাংশের ঘোষণা কার্যকর করা হবে। ২০১৩ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে এপেক্স ফুডস ও এপেক্স ট্যানারি শেয়ারধারীদের যথাক্রমে ১৮ ও ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।