এবি ব্যাংক সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংক শেয়ারধারীদের ১২ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার দেবে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে গত রোববার অনুষ্ঠিত ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদিত হয়। একই স্থানে ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ‘এবি ব্যাংক সাব অর্ডিনেটেড বন্ড-২’ ছাড়ার মাধ্যমে ৪০০ কোটি টাকা টিয়ার-২ মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরীসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি