প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমটিবি ইউনিট ফান্ডের নতুন ক্রয় ও বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহ শেষে কোম্পানির প্রকৃত সম্পদমূল্যের ভিত্তিতে নতুন এ দাম নির্ধারণ করেছে তহবিলটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বশেষ গত ২১ মের লেনদেন শেষে তহবিলটির প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য বা এনএভি (নেট অ্যাসেট ভ্যালু) দাঁড়িয়েছে ৯ টাকা ৬৫ পয়সা। আগ্রহী বিনিয়োগকারীদের এ দামেই কিনতে হবে ইউনিট ফান্ডটির প্রতিটি ইউনিট। আর যাঁদের হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে তাঁদের জন্য বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ৯ টাকা ৬০ পয়সা। আজ রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বেমেয়াদি এমটিবি ইউনিট ফান্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। তাই সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা করা হয়।