এমটিবি ইউনিট ফান্ডের নতুন মূল্য কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ইউনিট ফান্ডের নতুন ক্রয় ও বিক্রয়মূল্য গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।
প্রকৃত সম্পদমূল্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ফান্ডটির নতুন কেনাবেচার দাম ঘোষণা করা হয়। এর সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট এ দাম নির্ধারণ করেছে।
নতুন হিসাবে তহবিলটির ১০ টাকা মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৬২ পয়সা। যেসব বিনিয়োগকারীর হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে তাঁরা চাইলে ১০ টাকা ১০ পয়সা দরে তা বিক্রি করতে পারবেন।
আর নতুন করে যাঁরা এটি কিনতে আগ্রহী তাঁদের জন্য মূল্য নির্ধারিত হয়েছে ১০ টাকা ৪০ পয়সা।
বে-মেয়াদি এ তহবিলটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। সম্পদ ব্যবস্থাপকের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা হয়।