এমটিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেমেয়াদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ইউনিট ফান্ডের ২০১৪-১৫ অর্থবছরের ইউনিটধারীদের জন্য সাড়ে ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার তহবিলটির ট্রাস্টি সভা থেকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। গত ৩০ জুন পর্যন্ত যাঁদের হাতে তহবিলটির ইউনিট ছিল, তাঁরাই কেবল এ লভ্যাংশ পাবেন।
তহবিলটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, আলোচ্য বছরে তহবিলটি প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা করেছে। অ্যালায়েন্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার আসাদুল ইসলাম জানান, ‘বছরজুড়ে বাজারের মন্দা অবস্থার মধ্যেও তহবিলটি ভালো ব্যবসার পাশাপাশি ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কারণ এটি পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ মেধা, সততা ও পেশাদারত্ব কাজে লাগানো হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক