এসআইবিএলের লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। সম্প্রতি ঢাকার সাভারে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান, পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নির্বাহী ও শেয়ারহোল্ডাররা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি