কমেছে সূচক, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে ৬৩২ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৫৭৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা একটার দিকে সূচক সামান্য বাড়লে আবারও নিম্নমুখী প্রবণতায় যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, বিডি বিল্ডিং, এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, বারাকাত উল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস প্রভৃতি।
সিএসইতে ৫৪ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৬৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টির দাম বেড়েছে। কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।