কোম্পানির নাম বদলাবে বারাকাতউল্লাহ ইলেকট্রো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারধারীদের জন্য ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় কোম্পানিটির নাম বদলে বারাকা পাওয়ার লিমিটেড করারও সিদ্ধান্ত হয়েছে।
তালিকাভুক্তির নিয়ম অনুযায়ী, গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৪৩ পয়সা।
গত বছর কোম্পানিটি নগদ ও বোনাস মিলিয়ে শেয়ারধারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।