গ্রিসের শেয়ারবাজারে দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের শেয়ারবাজারে দরপতন চলছেই। দেশটির প্রধান শেয়ারবাজার এথেন্স স্টক এক্সচেঞ্জের (এএসই) সাধারণ সূচক অ্যাথেক্স গতকাল মঙ্গলবার লেনদেন শুরুর দিকে ৪ শতাংশ পড়ে যায়। পরে অবশ্য পতনের হার কমে ১ দশমিক ৪ শতাংশে নেমে আসে। তবে এএসইতে গতকালও ব্যাংক খাতের শেয়ারের দরপতনই ছিল বেশি। সেই তুলনায় আর্থিক খাত-বহির্ভূত শেয়ার ভালো করেছে। পাঁচ সপ্তাহ পরে গত সোমবার এএসইতে লেনদেন শুরু হয়। ওই দিন অ্যাথেক্স সূচকের ১৬ শতাংশ পতন ঘটে। তবে লেনদেনের শুরুতে সূচকের ২২ দশমিক ৮৭ শতাংশ পতন ঘটেছিল।
বিবিসি