প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র চার কার্যদিবসে তালিকাভুক্ত কোম্পানি মবিল যমুনা লুব্রিকেন্টসের ৫০ লাখ শেয়ার বিক্রি করে ফেলেছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ইসি সিকিউরিটিজ। ৫ আগস্ট ইসি সিকিউরিটিজ বাজারদরে ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। আর গতকাল রোববার অপর এক ঘোষণায় জানানো হয়েছে, ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হয়েছে চার দিন। প্রতিদিনই শেয়ারটির দাম বেড়েছে। ৫ আগস্ট মবিল যমুনার প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ৮৭ টাকা। গতকাল রোববার তা বেড়ে হয়েছে প্রায় ১০৪ টাকা ২০ পয়সা। সেই হিসাবে চার কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৭ টাকা বেড়েছে। আর এ সময়ের মধ্যেই ৫০ লাখ শেয়ারও বিক্রি সম্পন্ন করেছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক।