ছয় মাসের সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি এ বাজারে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ও আগের কার্যদিবস বৃহস্পতিবারের ৩১১ কোটি টাকার চেয়ে ৫৩ কোটি টাকা কম।
ঠিক ছয় মাস আগে গত বছরের ১৫ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ২২২ কোটি টাকা।
গতকাল ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এতে দাম বাড়ে ৬৪টির, ও কমে ২০৯টির ও অপরিবর্তিত থাকে ৪১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এদিন ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ২৭৫ পয়েন্টে নেমে আসে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ১৬৭ পয়েন্টে।
সিএসইতে এদিন ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এতে বাড়ে ৫২টির, কমে ১৩৯টির ও অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।