জরিমানা হলো হারুন সিকিউরিটিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার (মূলত ব্রোকারেজ হাউস) হারুন সিকিউরিটিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গত মঙ্গলবার এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, ডিএসইর ট্রেক ও শেয়ারধারী প্রতিষ্ঠানটি ঋণবহির্ভূত শেয়ার এবং একই প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীদের ঋণসুবিধা দিয়ে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে। এ ছাড়া ঋণচুক্তি না করেই প্রতিষ্ঠানটি ঋণসুবিধা দিয়েছে। বিএসইসির নিজস্ব পরিদর্শনে প্রতিষ্ঠানটির আইন লঙ্ঘনের এসব তথ্য উদ্‌ঘাটিত হয়। তারই ভিত্তিতে কমিশনের সভায় প্রতিষ্ঠানটিকে জরিমানার সিদ্ধান্ত হয়। নিজস্ব প্রতিবেদক