টানা তিন দিন ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন গতকালের মতো ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপরদিকে দৈনন্দিন লেনদেন বেড়েছে সিএসইতেও।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৭৮ পয়েন্টে বেড়ে হয়েছে ৪৬৯৮ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে হয় ৪৬৭৬ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৬২৮ কোটি ১৬ লাখ টাকা, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬০৭ কোটি ১৫ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো এবি ব্যাংক, গ্রামীণফোন, বিবিএস, কাশেম ড্রাইসেল, আরএকে সিরামিকস, শাশা ডেনিমস, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফরচুন, আরএসআরএম স্টিল ও স্কয়ার ফার্মা। ডিএসইতে আজ ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির। অপরিবর্তিত ৪৯টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৭৩ দশমিক ১৫ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৩৭ কোটি ৮৪ লাখ টাকা, যা গতকালের চেয়ে ২ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৮৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৩টির, অপরিবর্তিত ৩১টির।