টানা দর পতনের পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দরপতনের পর সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গতি কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১১৬ পয়েন্টে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৯৬ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৬০ কোটি টাকা। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ১২৮ টির। দর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির।

গত চার কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমে ১৩০ পয়েন্ট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দুপুর সোয়া ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩৫ দশমিক ২৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১২ কোটি ৭০ লাখ টাকা। আজ দুপুর সোয়া ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ৭৫ টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।