ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৪৮০১ পয়েন্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক বাড়লেও দৈনন্দিন লেনদেনের পরিমাণ কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে সূচক বেড়ে ৪৮০০ পয়েন্টের ওপরে উঠে আসে। প্রায় ১৪ মাস পর ৪৮০০ পয়েন্ট ছাড়িয়ে গেল ডিএসইএক্স সূচক। এর আগে গত বছরের ৭ অক্টোবর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪৮০০ পয়েন্ট।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। তবে কমেছে দৈনন্দিন লেনদেনের পরিমাণ।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে হয় ৪৮০১ পয়েন্ট। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে হয় ৪৭৯৩ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ৬৩০ কোটি ৫৮ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১৭৮ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৮০৮ কোটি টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো লাফার্জ সুরমা সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেল, ফরচুন, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, আরএকে সিরামিকস ও অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসইতে আজ ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৫টির। অপরিবর্তিত ৫১টির দাম।

অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ২ দশমিক ৩২ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ৪৯ লাখ টাকা, যা গতকালের চেয়ে ৭ কোটি টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি টাকা। আজ হাতবদল হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির, অপরিবর্তিত ৩৮টির।