ডিএসইএক্স সূচক ছাড়াল ৪৭০০ পয়েন্ট
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সোয়া ১২টার দিকে ডিএসইএক্স সূচক ৪৭০০ পয়েন্টে পৌঁছায়।
আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকা। অন্যদিকে, কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে আজ দুপুর সোয়া ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০০ দশমিক ৪১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টি কোম্পানির। দর কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অন্যদিকে, সিএসই সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সোয়া ১২টা নাগাদ সার্বিক সূচক ৮ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন হয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ২২টির।