ডিএসইএক্স সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে
শেয়ারবাজারে আবারও দরপতন। আগের তিন দিনের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববারও পড়ল মূল্যসূচক। উভয় বাজারে লেনদেনও কম হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসইএক্স সূচক সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে।
এ বাজারে গতকাল ৩১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি টাকার শেয়ার।
ডিএসইতে গতকাল লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে বেড়েছে ৬৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিলস, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা ও তিতাস গ্যাস।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল মূল্যসূচকের পতন ও লেনদেন কম হয়েছে। সিএসই সার্বিক সূচক গতকাল ১৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০১ পয়েন্টে।
এ বাজারে গতকাল ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।