ডিএসইএক্স হয়েছে ৪৭৫০ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পরেই সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর দিকে দৈনন্দিন লেনদেনের ভালো গতি লক্ষ করা গেছে সিএসইতেও।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৮ দশমিক ৮০ পয়েন্টে বেড়ে হয় ৪৭৫০ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক সামান্য কমে হয় ৪৭২১ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৬৫৫ কোটি ৯৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬১০ কোটি ৮৭ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, বিবিএস, সিএমসি কামাল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফরচুন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ও কাশেম ড্রাইসেল। ডিএসইতে আজ ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৭টির। অপরিবর্তিত ৪৬টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৭৩ দশমিক ৩২ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৩৬ কোটি ৭৭ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৫টির, অপরিবর্তিত ৩৯টির।