ডিএসইতে আড়াই ঘণ্টায় ৪১৮ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৫৬১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ৩০ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৬টির দাম বেড়েছে। কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৪১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, এমজেএল বিডি, গ্রামীণফোন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, এসিআই প্রভৃতি।