ডিএসইতে ছয় মাসে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবার সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।
গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে প্রায় ৭৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এটি গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
এর আগে সর্বশেষ চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ডিএসইতে ৭৭০ কোটি টাকার লেনদেন হয়েছিল। গত জুলাইয়ে নতুন অর্থবছর (২০১৪-১৫) শুরুর পর গতকালই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন হলো।
গত বৃহস্পতিবার ঢাকায় ৫৮৮ কোটি টাকার লেনদেন হয়। সেখানে গতকাল লেনদেন আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৭৬ কোটি টাকা বেড়েছে। লেনদেনের পাশাপাশি ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ বা ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৩১ পয়েন্টে।
এর ফলে প্রায় তিন মাসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচকটি আবারও সাড়ে চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়েছে।
এর আগে সর্বশেষ গত ৮ মে ডিএসইএক্স চার হাজার ৫৫৫ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।