ডিএসইতে দরপতন অব্যাহত
সূচকের দরপতন অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে লেনদেনে গতি কম লক্ষ করা যাচ্ছে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে লেনদেনের শুরু থেকে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। তবে কিছুক্ষণ পরই কমতে থাকে সূচক।
দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে হয় ৪৫১৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১২টা নাগাদ ১১৪ কোটি ৪৪ লাখ টাকা।
ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির। কমেছে ১৪৮টির দর। অপরিবর্তিত আছে ৭৭টির দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ৫ দশমিক ৬৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ পাঁচ কোটি টাকা। ১২টা নাগাদ হাতবদল হওয়া ১৬১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৬৫টির, অপরিবর্তিত আছে ৪৯টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট