ডিএসইতে দুই ঘণ্টায় ২২১ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরুতে সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চললেও দুই ঘণ্টা শেষে নিম্নগতি লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টায় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৪৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০২টির দাম বেড়েছে। কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, কেপিপিএল, কেয়া কসমেটিকস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সিঙ্গার বিডি, সাইফ পাওয়ারটেক প্রভৃতি।