ডিএসইতে দুই ঘণ্টায় ৩৫২ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৬৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এ প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০১টিরই দাম বেড়েছে। কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কেপিপিএল, কেপিসিএল, এবি ব্যাংক, বেক্সিমকো, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, আরএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।