ডিএসইতে দুই ঘণ্টায় ৩৭৮ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে সূচক কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২২৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক সামান্য বাড়লেও এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২০টির দাম বেড়েছে। কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএসআরএম স্টিল, কেপিসিএল, এমজেএল বিডি, হেইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, গোল্ডেন সন, বেক্সিমকো, গ্রামীণফোন প্রভৃতি।