ডিএসইতে দুই ঘণ্টায় ৪৭৮ কোটি টাকার লেনদেন
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। তবে লেনদেনে বেশ গতি লক্ষ করা যাচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ৩৪ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৪৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, ফ্যামিলি টেক্স, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, সিটি ব্যাংক প্রভৃতি।