ডিএসইতে দুই ঘণ্টায় কমেছে ৭৫ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

দর পতন অব্যাহত আছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের একটানা পতন লক্ষ করা যাচ্ছে। সেই সঙ্গে ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর কমেছে। লেনদেনের গতিও অনেক কম।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৫ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৩০৯ পয়েন্টে। লেনদেন হয়েছে মাত্র ২২৭ কোটি ৯৫ লাখ টাকার। এ সময় পর্যন্ত হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৮৯টির, বেড়েছে মাত্র ৪৯টির এবং অপরিবর্তিত আছে ১৩টির দর।

এর আগে গত দুই কার্যদিবসে ডিএসইএক্স দর হারায় ৮২ পয়েন্ট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৩৯ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।