ডিএসইতে দুই ঘণ্টায় ২২২ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৪০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও এখনো ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৮টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, হা-ওয়েল টেক্সটাইল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন, এসিআই, অ্যাপোলো ইস্পাত, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, আরগন ডেনিমস প্রভৃতি।