ডিএসইতে দুই ঘণ্টায় ২৯২ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৫৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও এখনো ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২টির দাম বেড়েছে। কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, এমজেএল বিডি, মতিন স্পিনিং, বেক্সিমকো, বিএসসি, অ্যামারেল্ড অয়েল প্রভৃতি।