ডিএসইতে দুই ঘণ্টায় ৩৭৭ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৭৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৪১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪১টির দাম বেড়েছে। কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, এমজেএল বিডি, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, গোল্ডেন সন প্রভৃতি।