ডিএসইতে দুই ঘণ্টায় ৪০১ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৩৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯০টির দাম বেড়েছে। কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৪০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন, হা-ওয়েল টেক্সটাইল, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই, মতিন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।