ডিএসইতে দেড় ঘণ্টায় ১২৩ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪০৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।