ডিএসইতে দেড় ঘণ্টায় ২০৪ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস প্রথম দেড় ঘণ্টায় লেনদেন সূচকের ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ডিএসইএক্স সূচক। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১৬ পয়েন্টের মতো বাড়ে। তবে দুপুর ১২টা নাগাদ তা ৬ পয়েন্ট কমে ৪৫৭৮ পয়েন্টে অবস্থান করছিল। পাশাপাশি ১২টা পর্যন্ত লেনদেন ২০৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

দুপুর ১২টা নাগাদ ডিএসইতে হাতবদল হয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ​শেয়ার। এর মধ্যে বেড়েছে ১৭০টি প্রতিষ্ঠানের ​শেয়ারের দর, কমেছে ৮৫টির দর। অপরিবর্তিত আছে ৫৭টির দর।

গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক এর আগের দিনের তুলনায় দেড় পয়েন্টের মতো বেড়েছিল। লেনদেন হয়েছিল ৪৮১ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২২ পয়েন্ট। লেনদেন হয়েছে সাড়ে ৮ কোটি টাকার। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট