ডিএসইতে নতুন সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকবিল্ডিং ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে ডিএসইর আইসিটি বিভাগ নতুন সফটওয়্যার তৈরি করেছে। বিদ্যমান বুকবিল্ডিং সফটওয়্যারে এটি প্রতিস্থাপন করা হবে।

ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, নতুন এই সফটওয়্যারে বেশ কিছু বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে, যা এই সফটওয়্যার ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রেগুলেটরি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা সম্ভব হবে।
গত বৃহস্পতিবার ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগ ও আইসিটি বিভাগ যৌথভাবে ডিএসই ট্রেনিং একাডেমিতে এ বিষয়ে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে চার দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।