ডিএসইতে বিদেশি লেনদেন বেড়েছে ২৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ২৭ শতাংশের বেশি। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসই জানায়, ২০১৪-১৫ অর্থবছরে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯১ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ২৭ দশমিক ২০ শতাংশ বেশি। ২০১৩-১৪ অর্থবছরে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯ কোটি টাকা।

ডিএসই আরও জানায়, ২০১৪-১৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা ৪ হাজার ১৪৫ কোটি টাকার শেয়ার কিনেছেন, বিক্রি করেছেন ২ হাজার ৮৪৫ কোটি টাকা। এ সময়ে নিট বিনিয়োগ হয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকার মতো।

অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা ৩ হাজার ৭৯১ কোটি টাকার শেয়ার কিনেছেন, বিক্রি করেছেন ১ হাজার ২৯৭ কোটি টাকা। এ সময়ে নিট বিনিয়োগ হয়েছে ২ হাজার ৪৯৪ কোটি টাকার মতো।