ডিএসইতে লেনদেন শুরু
প্রায় পৌনে দুই ঘণ্টা পর শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হয়েছে এই লেনদেন। এর আগে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
ডিএসই এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আজ বুধবারের লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। আধা ঘণ্টার মধ্যে ১৬ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৭ দশমিক ৭০ পয়েন্ট। শেয়ার হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগেরই দাম বেড়েছে।
অন্যদিকে, টানা চার দিন সূচক কমার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে বেড়েছে সূচকও। বেলা পৌনে একটার দিকে ৬৫ পয়েন্ট বেড়ে সিএসই এর সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬২ পয়েন্ট।