ডিএসইতে লেনদেন ১১৪৯ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও দৈনন্দিন লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন ১১৪৯ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে। ব্লক মার্কেটে মোট পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে আজ। কোম্পানিগুলো মোট ২১৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন করেছে। এর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ ২০৬ কোটি ৬০ লাখ টাকা।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও দৈনন্দিন লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে হয় ৪৮৯২ পয়েন্ট। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে হয় ৪৮৭১ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ১১৪৯ কোটি ৮৩ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ২৮৫ কোটি টাকা বেশি। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৮৬৪ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো আফতাব অটো, শাশা ডেনিম, ইফাদ অটোজ, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, আরএসআরএম স্টিল, জিবিবি পাওয়ার, কাশেম ড্রাইসেল, সিটি ব্যাংক, আর্গন ডেনিম ও ফরচুন। ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। অপরিবর্তিত ৫৯টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৭৪ দশমিক ৯১ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৩০ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৮টির, অপরিবর্তিত ৩৪টির।