ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দৈনন্দিন লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমেছে ডিএসইতে, তবে সূচক বেড়েছে সিএসইতে।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে হয় ৪৭৯৩ পয়েন্ট। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে হয় ৪৭৯৭ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ৮০৮ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৭৪৮ কোটি টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো কাশেম ড্রাইসেল, আরএসআরএম স্টিল, বিবিএস, বেক্সিমকো, ন্যাশনাল টিউবস, ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। অপরিবর্তিত ৫০টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে আড়াই পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৪৬ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৫ কোটি টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৪৫ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১০২টির, অপরিবর্তিত ২৫টির।