ডিএসইতে সরকারের রাজস্ব আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম মাস জুলাইয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় কমেছে। লেনদেনের ওপর আরোপিত নির্ধারিত কর বাবদ জুলাইয়ে সরকারের আয় হয়েছে চার কোটি ১১ লাখ টাকা; জুন মাসে যার পরিমাণ ছিল প্রায় পৌনে আট কোটি টাকা। ডিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লেনদেন কমে যাওয়ার কারণেই মূলত সরকারের রাজস্ব আদায় কমে গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত জুনে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫২ কোটি টাকা। ওই মাসে মোট ২২ দিন লেনদেন হয়েছিল। আর জুলাইয়ে এসে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪২ কোটি টাকা। ওই মাসে মোট ১৭ দিন লেনদেন হয়েছিল।