ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকার পুঁজিবাজারে দিনভর সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে হয় ৪৫৭৭ পয়েন্টে দাড়ায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৯২ লাখ টাকা। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫০০ কোটি ৯৪ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো এনভয় টেক্সটাইল লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আমান ফিড লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ও স্কয়ার ফার্মা।
ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির। অপরিবর্তিত আছে ৫৭টির। সূত্র: ডিএসই ওয়েবসাইট