ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর কমার এক দিন পর ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক বেড়েছ। তবে সূচক বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৩৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৭২ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১২৫ কোটি টাকা কম। গেল কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫০২ কোটি ৯৫ লাখ টাকা। এক মাসেরও বেশি সময় পর লেনদেন দাঁড়িয়েছিল ৫০০ কোটি টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পুঁজিবাজার বেশ শিথিল অবস্থায় আছে। বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন। তাই সূচকের তেমন ওঠানামা লক্ষ করা যাচ্ছে না।
আজ হাতবদল হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্য দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টিচর এবং অপরিবর্তিত ছিল ৫৩টির দর।