ডিএসইতে সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট, সিএসইতে ১০২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার দেশের শেয়ারবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসইতে ১,১০১ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০৭২ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টিরই দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ এক হাজার ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে দুই কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে এক হাজার ১০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৭১ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে। কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে এক কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৭০ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে এমজেএল বিডি। আজ প্রতিষ্ঠানটির ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, তিতাস গ্যাস, আরএসআরএম স্টিল, বিআরএসআরএম স্টিল প্রভৃতি।