ডিএসইতে সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট, সিএসইতে ১০৫
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪২৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়ছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৩টির দাম বেড়েছে। কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, পদ্মা অয়েল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, এসিআই প্রভৃতি।