ডিএসইতে সূচক সামান্য কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস নিম্নমুখী ধারা অব্যাহত আছে ঢাকার পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে প্রায় ২২ পয়েন্ট।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী জানান, বর্তমানে পুঁজিবাজার পরিস্থিতি বেশ শিথিল আছে। সূচকের উত্থান-পতন কম।
ইউসিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রহমত পাশা জানান, বছরের এ সময়ে বেশির ভাগ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করে এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। তাই বিনিয়োগকারীদের মধ্যে নতুন বিনিয়োগের প্রবণতা কম দেখা যাচ্ছে। তাই এই কদিন কিছুটা কমেছে সূচক।
আজ সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৮৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির। অপরিবর্তিত আছে ৬২টির দর।