ডিএসইতে সূচকের ওঠানামা
সূচকের ওঠানামা প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক কমেছে। এর আগে একাধিকবার ওঠানামা করে সূচক।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১২৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। তবে পরের পাঁচ মিনিটে আবার সূচক ৫ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক আবার ১০ পয়েন্ট বেড়ে যায়। এভাবেই ওঠানামা করছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৯টির দাম বেড়েছে। কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাইফ পাওয়ারটেক, এসিআই, কেপিপিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, আরএসআরএম স্টিল, সিভিও পেট্রোকেমিক্যাল, কেপিসিএল, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার প্রভৃতি।