ডিএসইতে সূচকের ওঠানামা
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। শুরুতে ইতিবাচক প্রবণতায় ছিল সূচক।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০২১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ৫ পয়েন্ট সূচক বাড়ে। তবে বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক কমে ৬ পয়েন্ট। শুরুতে এভাবে ওঠানামা করছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৭টির দাম বেড়েছে। কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, কেয়া কসমেটিকস, বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরএসআরএম স্টিল, তিতাস গ্যাস, ডেসকো, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল পলিমার প্রভৃতি।